ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হাদি হত্যা মামলার অভিযুক্ত গ্রেফতার ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক:ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়ার পর ভারতের রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। সীমান্ত পেরিয়ে তারা কীভাবে ভারতে প্রবেশ করল— তা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গে গ্রেফতার হন মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন। এ ঘটনার পর রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে থাকা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নজর এড়িয়ে তারা কীভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে পারল।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেন, এই দুই অভিযুক্ত মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি দাবি করেন, ওই রাজ্যে বিজেপির শরিক দল ক্ষমতায় রয়েছে এবং সীমান্ত নিরাপত্তার দায়িত্বও কেন্দ্রীয় সরকারের অধীনে।
অরূপ চক্রবর্তীর ভাষ্য, মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে পৌঁছাতে হলে আসাম ও ত্রিপুরা অতিক্রম করতে হয়, যেখানে বিজেপির সরকার রয়েছে। তার অভিযোগ, এসব রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ও বিএসএফের নজর এড়িয়ে অভিযুক্তরা দেশের ভেতরে ঘোরাফেরা করেছে।
অন্যদিকে তৃণমূলের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে বিজেপি। দলটির মুখপাত্র দেবজিৎ সরকার দাবি করেন, পশ্চিমবঙ্গই বরং বিভিন্ন দেশের অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।
দেবজিৎ সরকারের মতে, শুধু এই মামলার আসামিরাই নয়, অতীতেও বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে এসে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, রাজ্যটির প্রায় ৪০০ কিলোমিটার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সীমান্ত ব্যবস্থাপনায় যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে, তাতে বিএসএফ সন্তুষ্ট নয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত