ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ইরানি ড্রোন ঠেকাতে ইউক্রেনের সহায়তা চাইল ১১ দেশ
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের ছোড়া ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অভিজ্ঞতার দিকে নজর দিচ্ছে বিভিন্ন দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ১১টি দেশ কিয়েভের কাছে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সহায়তা চেয়েছে।
সোমবার দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রতিক্রিয়া হিসেবে তেহরান যে ড্রোনগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছুড়ছে, সেগুলো মোকাবিলার কৌশল জানতে আগ্রহ দেখাচ্ছে এসব দেশ।
তিনি আরও জানান, ইরানের প্রতিবেশী কয়েকটি রাষ্ট্র, ইউরোপের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রসহ মোট ১১টি দেশ ইতোমধ্যে কিয়েভের সঙ্গে যোগাযোগ করেছে। এসব দেশ বিশেষভাবে আগ্রহ দেখাচ্ছে প্রাণহানি কমানো, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত ইউক্রেনের অভিজ্ঞতা সম্পর্কে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দীর্ঘদিন ধরে ইরানের তৈরি বিভিন্ন ধরনের ড্রোন হামলার মুখোমুখি হয়েছে ইউক্রেন। এসব হামলা প্রতিহত করতে গিয়ে দেশটি রাতের বেলায় ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য দক্ষতা অর্জন করেছে বলে দাবি করেছে কিয়েভ।
এদিকে তুরস্ক জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সোমবার পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ধ্বংস হওয়ার পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণ-মধ্যাঞ্চলের গাজিয়ানটেপ শহরে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, দেশের ভূখণ্ড বা আকাশসীমার দিকে আসা যেকোনো হুমকির বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে। বিবৃতিতে বলা হয়েছে, 'প্রয়োজনীয় সব ব্যবস্থা' গ্রহণে তারা প্রস্তুত রয়েছে।
আরও বলা হয়েছে, 'তুরস্ক সুপ্রতিবেশিসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে আমরা আবারও জোর দিয়ে বলছি, আমাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধেয়ে আসা যেকোনও হুমকির বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং কোনও দ্বিধা ছাড়াই প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।'
শেষে সতর্ক করে বলা হয়েছে, 'আমরা পুনরায় বলছি, এ বিষয়ে তুরস্কের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া সবার জন্যই মঙ্গলজনক হবে।'
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল