ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মুজতবা খামেনির নিয়োগ নিয়ে ট্রাম্পের রহস্যময় মন্তব্য
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনির নিয়োগের খবরে রহস্যময় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’-কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এই নিয়োগ প্রসঙ্গে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে ট্রাম্প শুধু বলেন, “দেখা যাক কী হয়” (We'll see what happens)।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প জানান, সংঘাত অবসানের সিদ্ধান্তটি হবে যৌথ। তিনি বলেন, “যুদ্ধ বন্ধের বিষয়টি হবে পারস্পরিক। আমি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনা করছি। সঠিক সময়ে সব দিক বিবেচনা করেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
এর আগে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, মার্কিন প্রশাসনের ‘অনুমোদন’ ছাড়া ইরানের কোনো নতুন নেতার পক্ষে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। তিনি বলেছিলেন, “তাকে (নতুন নেতা) নির্বাচনে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। তা না হলে তিনি বেশি দিন টিকতে পারবেন না।”
সাক্ষাৎকারে ট্রাম্প ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কথা বলেন। দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হওয়া প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগকে আহ্বান জানান তিনি। ট্রাম্পের মতে, নেতানিয়াহুকে এই মুহূর্তে বিচারিক প্রক্রিয়া থেকে মুক্তি দিয়ে পুরোপুরি যুদ্ধের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ দেওয়া উচিত।
অন্যদিকে, মুজতবা খামেনির ক্ষমতা গ্রহণ নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রভাবশালী মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) লিখেছেন যে, নিহত খামেনির ছেলের এই নিয়োগ ওয়াশিংটনের প্রত্যাশিত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গ্রাহাম দাবি করেন, সময়ের ব্যবধানে মুজতবাও তাঁর বাবার মতোই পরিণতির মুখোমুখি হবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)