ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
খুব দ্রুতই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা শিগগিরই শেষের দিকে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নির্ধারিত লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে, যদিও চলতি সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে দেশজুড়ে বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ এসব সমাবেশে অংশ নেয়।
অন্যদিকে সংঘাতের জবাবে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত ও সৌদি আরবসহ বিভিন্ন স্থানে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলার ঘটনায় ইসরায়েলে অন্তত দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এদিকে লেবাননেও উত্তেজনা বাড়ছে। দেশটিতে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬ জনে পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানে কোনো সর্বোচ্চ নেতা দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তার এই মন্তব্যকে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে ওয়াশিংটনের প্রভাবের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইরানের বিশেষ পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা