ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
উত্তেজনা বাড়ায় নাগরিকদের তুরস্কের অঞ্চল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিস্থিতির অবনতি আশঙ্কায় দেশটির আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকেও অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই সতর্কতা জারি করে। বার্তায় বলা হয়, নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় মার্কিন পররাষ্ট্র দফতর আদানা কনস্যুলেট জেনারেল থেকে জরুরি দায়িত্বে নেই—এমন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব এলাকা ত্যাগ করার জন্য জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে গত সপ্তাহে তুরস্ক দাবি করে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছিল। তবে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় বলে জানিয়েছে আঙ্কারা।
যদিও তুরস্কের এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইরানের ভূখণ্ড থেকে তুরস্ক, সাইপ্রাস বা আজারবাইজানের দিকে কোনো ধরনের হামলা চালানো হয়নি।
তিনি আরও দাবি করেন, এসব হামলার অভিযোগ হয়তো পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। তার ভাষায়, শত্রুপক্ষ ইরান ও মিত্র দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে এমন গল্প তৈরি করতে পারে—এমন সতর্কতা ইরান আগে থেকেই দিয়ে আসছে।
ইসমাইল বাঘেই আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে যদি অন্য কোনো দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তেহরান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত