ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা (সুপ্রিম লিডার) হিসেবে নির্বাচিত হয়েছেন মুজতবা হোসেইনি খামেনি। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেজ ছেলে।
রোববার (৮ মার্চ) দিবাগত রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের শাসনব্যবস্থা অনুযায়ী, সুপ্রিম লিডার নির্বাচনের ক্ষমতা রয়েছে দেশটির ৮৮ জন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’-এর কাছে। গত কয়েক দিনের নিবিড় পর্যালোচনা ও ভোটাভুটি শেষে তাঁরা মুজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করেন। এক বিবৃতিতে অ্যাসেম্বলি অব এক্সপার্ট দেশের সকল স্তরের জনগণকে নতুন সুপ্রিম লিডারের প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই নৃশংস হামলায় খামেনির মেয়ে, নাতি এবং জামাতাও প্রাণ হারিয়েছিলেন বলে ইরানি গণমাধ্যমগুলো জানায়। খামেনির আকস্মিক মৃত্যুর পর দেশটিতে বড় ধরনের নেতৃত্ব সংকট তৈরি হয়েছিল, যা পূরণে দ্রুত এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হলো।
মুজতবা খামেনি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে ইরানের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। বাবার উত্তরসূরি হিসেবে তাঁর এই অভিষেক মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের নীতিতে কী ধরনের প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?