ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাথে চলমান যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমেই নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৮ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, যুদ্ধ অবসানের সিদ্ধান্তটি হবে ‘পারস্পরিক’। তিনি উল্লেখ করেন, “আমি ও নেতানিয়াহু আলোচনা করছি। সঠিক সময়ে আমরা সিদ্ধান্ত নেব, তবে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সব দিক বিবেচনা করা হবে।” সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তিনি এবং নেতানিয়াহু নেতৃত্বে না থাকলে ইরান এতক্ষণে ইসরায়েলকে ধ্বংস করে দিত।
যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলে ইসরায়েল এককভাবে তেহরানে অভিযান চালাবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি মন্তব্য করেননি। তবে তিনি জানান, বর্তমান সামরিক অভিযানের ফলে ইরানের সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিব নিয়মিত যোগাযোগ রাখছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ওয়াশিংটন আশা করছে এই যুদ্ধ আরও চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে।
এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগ প্রসঙ্গে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও একটি বিতর্কিত দাবি করেছেন। তিনি মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেন, “ইরানের নতুন নেতাকে টিকে থাকতে হলে অবশ্যই আমাদের (যুক্তরাষ্ট্রের) অনুমোদন নিতে হবে। তা না হলে তিনি বেশি দিন টিকতে পারবেন না।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ