ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মিথ্যা মামলা দিয়ে ধানের শীষের অগ্রযাত্রা থামানো যাবে না: প্রিন্স
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনি সমাবেশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ধোবাউড়া উপজেলার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে তিনি দল-মত নির্বিশেষে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নতুন ভোরের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
গারা পাহাড়ের পাদদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করে প্রিন্স বলেন, "বিএনপি ক্ষমতায় আসলে ধোবাউড়ায় পৌরসভা ঘোষণা, কল-কারখানা স্থাপন, খাদ্য গুদাম ও কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। এছাড়া নেতাই নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, প্রতি ইউনিয়নে মিনি হাসপাতাল এবং সীমান্তে বন্দর স্থাপন করে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পর্যটন শিল্প চাঙ্গা করার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।"
প্রিন্স তার বক্তব্যে বিএনপির আগামীর রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরে বলেন, প্রতিটি প্রান্তিক কৃষক ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে বছরে একটি ফসলের উপকরণ বিনামূল্যে পাবেন। গৃহকর্ত্রীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দিয়ে খাদ্য সহায়তা বা অর্থ প্রদান করা হবে। এছাড়া শিক্ষিত বেকারদের এক বছরের জন্য ‘বেকার ভাতা’, ৫০ ধরনের ওষুধসহ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি। ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদারদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করা হবে।
বিগত সরকারের সমালোচনা এবং দলীয় অন্তর্কোন্দল নিয়ে প্রিন্স বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের কায়দায় মিথ্যা মামলা দিয়ে ধানের শীষের অগ্রযাত্রা থামানো যাবে না। যারা দশ বছর বিএনপির নাম ব্যবহার করে রাজনীতি করে এখন মনোনয়ন না পেয়ে দলের সঙ্গে বেঈমানি করেছে, তারা সুযোগসন্ধানী। তাদের উচিত শিক্ষা দেবে সাধারণ মানুষ।"
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে প্রিন্সের নেতৃত্বে একটি বিশাল মিছিল ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তিনি গামারীতলায় হিন্দু সম্প্রদায় ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)