ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কেরানীগঞ্জে ইউপি বিএনপি নেতা হাসান মোল্লাকে গু-লি
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসান মোল্লা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এমন সময় হঠাৎ কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে হাসান মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে এলাকায় পুলিশি অভিযান চলছে।
নির্বাচনী প্রচারণার ডামাডোলের মধ্যে এ ধরনের হামলায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু