ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শক্ত হাতে দেশ চালাতে স্বৈরশাসক দরকার: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ পরিচালনায় কঠোর নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি মন্তব্য করেছেন—কখনো কখনো স্বৈরশাসকের মতো ভূমিকা নেওয়াই কার্যকর হতে পারে।
বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করে এমন মন্তব্য করেন। তার বক্তব্যে ইঙ্গিত ছিল, শক্ত হাতে শাসন না করলে অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।
ট্রাম্প বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে দেওয়া তার বক্তব্য অত্যন্ত সফল হয়েছে এবং তা বিশ্বজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। তিনি বলেন, “আমার বক্তৃতা দারুণ ছিল, আমরা ভালো সুনাম অর্জন করেছি। আমি নিজেই অবাক হয়েছি—কারণ সাধারণত তারা আমাকে স্বৈরশাসক বলে আক্রমণ করে।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “অনেকেই বলে, ট্রাম্প একজন স্বৈরশাসকের মতো। আমি বলি—হ্যাঁ, আমি স্বৈরশাসক, কিন্তু মাঝে মাঝে আপনার একজন স্বৈরশাসক দরকার হয়। মজার বিষয় হলো, এবার তারা এসব কিছুই বলেনি।”
এর আগেও ট্রাম্প এ ধরনের মন্তব্য করেছেন। ২০২৫ সালের আগস্টে এক বক্তব্যে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মানুষ তাকে প্রায়ই স্বৈরশাসক বলে আখ্যা দেয়। তবে তিনি দাবি করেন, অনেক মার্কিনি মনে করে—কঠিন সময়ে হয়তো এমন একজন নেতাই দরকার।
সেই সময় ট্রাম্প বলেছিলেন, “তারা বলে, আমাদের স্বাধীনতা দরকার। ট্রাম্প একজন স্বৈরশাসক। আবার অনেকেই বলছে—হয়তো আমরা একজন স্বৈরশাসককে পছন্দ করি।”
তবে একই বক্তব্যে তিনি আবার নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, তিনি আদতে স্বৈরশাসক নন। ট্রাম্প বলেন, “আমি স্বৈরশাসক পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন এবং স্মার্ট মানুষ।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস