ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রতিটি স্বপ্ন পূরণ করা হবে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, "আমরা বিগত প্রতিটি নির্বাচনেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছি। তবে এবারের বিজয় হতে হবে অনন্য। এবার এমনভাবে প্রথম হতে হবে যেন ভবিষ্যতে কেউ সেই রেকর্ড ভাঙতে না পারে।"
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নিজের নির্বাচনি এলাকা চকরিয়ার কোনাখালীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরুর সময় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ধানের শীষ সাধারণ মানুষের আস্থার প্রতীক। বিএনপি ক্ষমতায় গেলে দল ঘোষিত ‘৩১ দফা’ রাষ্ট্র সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রতিটি স্বপ্ন পূরণ করা হবে।
প্রচারণার প্রথম দিনে সালাহউদ্দিন আহমদ তার কর্মী-সমর্থকদের নিয়ে চকরিয়ার কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
উল্লেখ্য, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ১০ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। সালাহউদ্দিন আহমদ এর আগে এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং চারদলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত