ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
দেশকে যদি বাঁচাতে হয়, তবে ধানের শীষে ভোট দিতে হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সিলেটের পুণ্যভূমি থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই মৌলভীবাজার ও হবিগঞ্জে বিশাল জনসভায় বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনভর এই নির্বাচনি সফরে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোরে কেন্দ্র দখলমুক্ত রাখতে ফজরের নামাজ পড়েই লাইনে দাঁড়ানোর বিশেষ পরামর্শ দেন।
বিকেলে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, “দেশকে যদি বাঁচাতে হয়, তবে ১২ তারিখের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। বহু মানুষের রক্ত এবং গুম-খুনের বিনিময়ে আজ আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছি। ধানের শীষ ক্ষমতায় থাকলে মানুষ মন খুলে কথা বলতে পারে এবং গুম-খুনের শিকার হয় না।”
একই সমাবেশে তারেক রহমান একটি রাজনৈতিক গোষ্ঠীর (ইঙ্গিতে জামায়াতে ইসলামী) কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং সাধারণ মানুষ তাদের ওপর ক্ষুব্ধ হচ্ছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “মানুষ যেন ক্ষুব্ধ হয়ে তাদের কোনো ক্ষতি না করে, তাই তাদের প্রটোকল বিএনপিকে দেওয়া নিরাপত্তার চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন।”
সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় ভোটারদের প্রতি এক বিশেষ নির্দেশনা দেন তারেক রহমান। তিনি বলেন, “ভোটের দিন তাহাজ্জুদ পড়ে প্রস্তুতি নেবেন এবং কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়েই ভোট দেবেন। মনে রাখবেন, এ দেশ জনগণের, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনাদের ভোটেই ঠিক হবে দেশ কীভাবে চলবে।”
সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজার হয়ে হবিগঞ্জ পৌঁছাতে তারেক রহমানকে ভাঙাচোরা রাস্তা অতিক্রম করতে হয়। মাগরিবের নামাজের সময় শায়েস্তাগঞ্জ পৌঁছে তিনি জনসভা মঞ্চেই মাগরিবের নামাজ আদায় করেন। আগামী দিনগুলোতে তিনি পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি জনসভা করবেন। প্রতিটি জনসভায় তিনি সাধারণ মানুষকে দেশের মালিকানা বুঝে নিতে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী হতে উদাত্ত আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস