ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সিলেট থেকে নির্বাচনি মাঠে বিএনপি, শুরু হলো প্রথম জনসভা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি মাঠে নেমেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দলটির প্রথম নির্বাচনি জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
জনসভা শুরুর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বুধবার রাত থেকেই অনেক নেতাকর্মী সমাবেশস্থলের পাশে সামিয়ানা টানিয়ে ত্রিপলের ওপর শুয়ে রাত কাটান। বৃহস্পতিবার সকাল থেকেও সিলেটের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢল নামে জনসভাস্থলে।
সকাল সাড়ে আটটার দিকে মিছিলসহ জনসভাস্থলে পৌঁছান বিএনপি জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এ সময় নেতাকর্মীরা ‘খেজুর গাছ, খেজুর গাছ’ স্লোগান দিতে দিতে সভাস্থলে প্রবেশ করেন।
এছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত হন, ফলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে। নির্বাচনি প্রচারণার সূচনালগ্নে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে দলের নির্বাচনি বার্তা তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা