ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
সিলেটে পৌঁছেই শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সিলেটের পুণ্যভূমি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও মোনাজাত করেন। এরপর তিনি মাজার সংলগ্ন মসজিদে ইশার নামাজ আদায় করেন।
এর আগে আজ সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে রাত ৮টার দিকে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে দলের স্থানীয় নেতা-কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান।
মাজার জিয়ারত শেষে তারেক রহমান তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের পৈতৃক নিবাস বিরাইমপুর গ্রামে যাওয়ার কথা রয়েছে। সেখানে আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল এবং ঘরোয়া এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। এই সমাবেশের মাধ্যমেই দেশব্যাপী তার নির্বাচনী সফরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পুণ্যভূমি সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করা বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘদিনের ঐতিহ্য, যা এবারও বজায় রাখলেন বিএনপি চেয়ারম্যান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস