ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তরবঙ্গে ব্যাপক নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুই দিনের সফরে তিনি উত্তরাঞ্চলের আটটি জেলায় ধারাবাহিক জনসভা ও সমাবেশে অংশ নেবেন।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সফরসূচি চূড়ান্ত হওয়ার তথ্য জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, সফরের আগের দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জামায়াত আমির ঢাকার ১৫ আসনে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এরপর মূল সফরের অংশ হিসেবে শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় নির্বাচনী সমাবেশ করবেন।
অ্যাডভোকেট জুবায়ের আরও জানান, শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন ডা. শফিকুর রহমান। এরপর সেখানে একটি জনসভায় অংশ নেবেন তিনি। একই দিনে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলার নির্বাচনী কর্মসূচি শেষে ঢাকায় ফিরে আসবেন জামায়াত আমির।
এ ছাড়া আগামী রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকার ৫, ৬ ও ৭ আসনে পৃথক প্রচারণা কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
জামায়াত জোটের অবশিষ্ট ৪৭টি আসন নিয়ে প্রশ্ন করা হলে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে দলের নির্বাচনী কমিটির বৈঠক চলছে। বৈঠক শেষ হলে শিগগিরই এ সংক্রান্ত সিদ্ধান্ত ও ঘোষণা দেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ