ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
নির্বাচনি প্রচারণা শুরু করতে সিলেটের পথে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও মুখপাত্র মাহাদী আমীন জানান, তারেক রহমান আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরদিন বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এর মাধ্যমেই দেশব্যাপী তার নির্বাচনি সফরের আনুষ্ঠানিক সূচনা হবে।
সিলেট সফর শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধারাবাহিক জনসভায় বক্তব্য রাখবেন।
মাহাদী আমীন আরও জানান, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব তরুণ ও ত্যাগী নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের সম্মান জানাতে তারেক রহমান প্রতিটি সফরে তাদের সফরসঙ্গী হিসেবে রাখবেন। আজকের সফরে তার সঙ্গে রয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন তরুণ নেতা।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী বড় কোনো প্রচারণা শুরুর আগে সিলেটের পুণ্যভূমি থেকে যাত্রা শুরু করা এক দীর্ঘদিনের ঐতিহ্য। তারেক রহমানের এই সফর তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস