ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শহীদ হাদীর কবরে শ্রদ্ধা জানিয়ে শুরু হচ্ছে এনসিপির প্রচার
নিজস্ব প্রতিবেদক: তিন নেতার মাজার এবং শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই কার্যক্রম শুরু হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এই কর্মসূচি জানানো হয়।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকালে নেতৃবৃন্দ রাজধানীর তিন নেতার মাজার এবং শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার এলাকা থেকে একটি প্রচার মিছিল শুরু হবে, যা জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে শেষ হবে।
এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রার্থীরা। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল ও নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবারের নির্বাচনে এনসিপি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। কালকের এই কর্মসূচির মাধ্যমেই রাজধানীসহ দেশব্যাপী তাদের নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত