ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বি যারা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় ধরনের মোড় পরিবর্তন হয়েছে। বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং পরবর্তীতে উচ্চ আদালতেও তার রিট খারিজ হওয়ায় আসনটিতে অনেকটা ‘ফাঁকা মাঠ’ পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। হাসনাত আবদুল্লাহ লড়বেন ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে।
এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিট আবেদনটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেন। আইনজীবীদের মতে, এই আদেশের ফলে মুন্সির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আর থাকল না। অন্যদিকে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ আগেই হাসনাত আবদুল্লাহর সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় জোটের একক প্রার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহ শক্তিশালী অবস্থানে রয়েছেন।
আসনটিতে বিএনপির অন্য কোনো বিকল্প প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী নেই। ফলে মূল লড়াইয়ে হাসনাতের সঙ্গে থাকছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসীম উদ্দিন (ট্রাক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল), খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান (দেওয়াল ঘড়ি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাতপাখা)।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া এই পরিস্থিতি নিয়ে বলেন, “এটি সম্পূর্ণ আইনি বিষয়। আমাদের প্রার্থী শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন।” তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুন্সির অনুপস্থিতি দেবিদ্বারের নির্বাচনি লড়াইয়ে হাসনাত আবদুল্লাহর পথকে অনেক সহজ করে দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস