ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী প্রতীক হাতে পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান তাকে হাঁস প্রতীক তুলে দেন। রুমিন ফারহানা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি পূর্বে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিব। তবে দলের সিদ্ধান্ত অমান্য করার কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। রুমিন ফারহানা জানান, হাঁস প্রতীকটি তার প্রিয়, বাড়িতেও তিনি হাঁস পালন করেন। তাই নিজ পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে তিনি সন্তুষ্ট।
রুমিন ফারহানা মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে আশুগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় নিজের কর্মী ও সমর্থকদের সতর্ক করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “কারো উসকানিতে পা দেওয়া যাবে না।”
এর আগে ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডার কারণে তাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। এসব নোটিশের জবাব গত বৃহস্পতিবারের মধ্যে দেওয়ার কথা ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি