ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
এবার বিএনপির জোট ছাড়লেন নাগরিক ঐক্যের মান্না
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পর এবার বিএনপির জোট থেকে সরে এসেছে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে তিনি ১১টি আসনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের তথ্য প্রকাশ করা হয়। জানা গেছে, জেএসডি ও নাগরিক ঐক্য দীর্ঘদিন ধরে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছিল।
আসন সমঝোতা না হওয়ায় জেএসডি আগেই এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। এবার আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দলও একই পথে হাঁটল।
বগুড়া-২ আসনে মান্না ভোট দিতে যাচ্ছেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহে আলমকে মনোনয়ন দেওয়ার পাশাপাশি শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় বিভক্তির সৃষ্টি হয়।
এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান না হওয়ায় মান্না জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন।
সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়া আরও ১০টি আসনে নাগরিক ঐক্য নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস