ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সিলেট থেকে শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি প্রচারণা
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হবে। আজ রাতে তিনি বিমানযোগে সিলেট পৌঁছবেন এবং গভীর রাতে হজরত শাহজালাল (রহ)-এর মাজার জিয়ারত করবেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এই তথ্য জানান। তিনি আরও বলেন, আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান।
নির্বাচনি প্রচারণার প্রাক্কালে আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করা হবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জে নির্বাচনি পথসভা ও সমাবেশে অংশ নেবেন। এই সফরে চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতৃবৃন্দও থাকবেন। ইতোমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে কর্মসূচি বিষয়ে অবহিত করা হয়েছে।
মাহদী আমিন জানান, এর আগে নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে জনসমাগম এড়াতে চেয়ারম্যান তারেক রহমান বেশ কিছু ব্যক্তিগত ও ধর্মীয় সফর বাতিল করেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দল সহনশীলতা প্রদর্শন করবে এবং নির্বাচনি আচরণবিধি মেনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা