ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইসির আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করল ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দাবি আদায়ের বিষয়ে আশ্বস্ত হওয়ার পর আগারগাঁওয়ে ইসির সামনে থেকে অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কর্মসূচি স্থগিতের এই ঘোষণা দেন।
ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ তিন দফা দাবিতে গত দুই দিন ধরে ইসির সামনে অবস্থান নিয়েছিল সংগঠনটি।
রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, "আমাদের তিনটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন থেকে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। কমিশন আমাদের অনুরোধ জানিয়েছে আজকের মতো কর্মসূচি স্থগিত করার জন্য। তাই কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সাময়িকভাবে এই আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি।"
তবে কর্মসূচি স্থগিত করলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ছাত্রদল সভাপতি বলেন, "যদি কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করে কিংবা কমিশনকে বিতর্কিত সিদ্ধান্ত নিতে বাধ্য করে, তবে ছাত্রদল কী করতে পারে তা গত দুই দিনে প্রমাণিত হয়েছে। আমাদের হুমকি দিয়ে লাভ নেই, ষড়যন্ত্র হলে আমরা আবারও রাজপথে ফিরব।"
তিনি আরও জানান, আগামী ২২ জানুয়ারি থেকে জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করবে। নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ বা ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত এলে তাৎক্ষণিকভাবে নতুন ও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত