ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
জনগণের দানে নির্বাচন করবে এনসিপি, ক্রাউড ফান্ডিং শুরু
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে বড় কোনো প্রতিষ্ঠান বা প্রভাবশালী ব্যক্তির অর্থের ওপর নির্ভর না করে সাধারণ মানুষের ক্ষুদ্র অনুদানে নির্বাচনী প্রচারণার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ‘ক্রাউড ফান্ডিং’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল জানান, তাদের প্রার্থীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। এ লক্ষ্যে প্রতিটি প্রার্থীর পোস্টারে একটি করে ‘কিউআর কোড’ সংযুক্ত থাকবে। কোনো ভোটার চাইলে তার পছন্দের প্রার্থীকে সরাসরি অনুদান দিতে পারবেন। এতে করে প্রার্থীরা কত টাকা পেলেন এবং তা কোথায় খরচ করছেন, তার একটি স্বচ্ছ চিত্র জনগণের সামনে থাকবে।
ফরহাদ সোহেল বর্তমান নির্বাচনী ব্যবস্থায় ঋণখেলাপিদের বৈধতা দেওয়ার প্রক্রিয়াকে ‘নাটক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমরা চাই না আমাদের প্রার্থীরা কোনো অনৈতিক দায়বদ্ধতা নিয়ে সংসদে যাক। আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই।”
এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ জানান, নীতিগত কারণেই তারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বড় অঙ্কের অনুদান গ্রহণ করছেন না। সাধারণ মানুষের ১০ বা ১০০ টাকার মতো ক্ষুদ্র অনুদানই হবে তাদের রাজনৈতিক শক্তির মূল উৎস। অনুদান প্রক্রিয়া সহজ করতে তারা একটি ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছেন, যার মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডে যে কেউ টাকা পাঠাতে পারবেন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা নয়, বরং জনগণের কাছে সরাসরি দায়বদ্ধ থাকতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় সংগৃহীত অর্থের পাই পাই হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা