ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
পতন হলেও লেনদেন বৃদ্ধিতে আশাবাদ বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের ধারা ভেঙে গতকাল (২২ ডিসেম্বর) শেয়ারবাজারে উত্থান দেখা গেলেও আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সূচকে সামান্য পতন লক্ষ্য করা গেছে। তবে সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে, যা বাজারে কোনো ধরনের আতঙ্কের ইঙ্গিত দেয় না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার বিশ্লেষকদের মতে, দিনের শুরুতে আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ার লেনদেন শুরু হয়। টানা উত্থানে সকাল ১১টার আগেই প্রধান সূচক প্রায় ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০২ পয়েন্টে পৌঁছায়। পরবর্তী সময়ে সূচক কিছুটা কমলেও দুপুর ১টা পর্যন্ত আগের দিনের তুলনায় প্রায় ১০ পয়েন্ট উঁচুতে অবস্থান করছিল।
তবে দিনশেষের দিকে বিক্রির চাপ বাড়ায় সূচক ধীরে ধীরে নিম্নমুখী হয় এবং শেষ পর্যন্ত প্রায় ১৪ পয়েন্ট কমে দিন শেষ করে। বাজার পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্টরা বলছেন, এই পতন স্বাভাবিক এবং আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। তাদের মতে, সামগ্রিকভাবে আজকের বাজার ছিল ইতিবাচক প্রবণতার মধ্যেই।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬০.৬২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২.৫৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭৩.১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৪টির দর বেড়েছে, ২০২টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪০৭ কোটি ৪১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৯৫ কোটি ৯৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১১ কোটি ৪৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪টির, কমেছে ৭৮টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৬.৯৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৬.৫৫ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- উপবৃত্তিতে বড় পরিবর্তন, খুলল নতুন সুযোগ
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন