ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচনকে ব্যাহত করতে ভারতে বসে হাসিনা চক্রান্ত চালাচ্ছেন: রিজভী
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার পেছনে বিদেশি কোনো চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, হাদির মতো একজন স্পষ্টবাদী নেতার ওপর এমন হামলার ঘটনা কোনো সাধারণ বিষয় নয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় এক প্রাণিপ্রেমীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘হাদির মতো এমন সুস্পষ্ট একজন নেতার এরকম অবস্থা হবে কেন? এখানে নিশ্চয়ই বাইরের কোনো চক্র জড়িত রয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে নানা চক্রান্ত চালাচ্ছেন।
দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার (১৫ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট