ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মামলার বোঝা থেকে মুক্তি পাচ্ছেন পাঁচ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অভিযোগে দায়ের হওয়া বিপুল সংখ্যক মামলা বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে পর্যালোচনা শেষে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, যার ফলে প্রায় পাঁচ লাখ মানুষ মামলার জটিলতা থেকে মুক্তি পাওয়ার সুযোগ পাচ্ছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো পর্যালোচনার জন্য ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দুটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে একটি কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ শুরু করে।
পরবর্তীতে এসব কমিটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে তথাকথিত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য আবেদন জমা দিতে আহ্বান জানায়। ভুক্তভোগী দলগুলোর দাখিল করা আবেদন যাচাই-বাছাই করে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভায় বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালায়।
এই প্রক্রিয়ার ভিত্তিতে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানানো হয়েছে। সরকার জানিয়েছে, মামলাগুলো পর্যালোচনা ও প্রত্যাহারের কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত