ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
১ লাখ হেলথকেয়ারার নিয়োগের ঘোষণা দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে ঢাকা–১৪ সংসদীয় আসনে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। একই সঙ্গে তিনি ভোটাধিকার পুনরুদ্ধার, অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বিষয়ে তাঁর দলের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “ক্ষমতায় গেলে একাত্তর ও চব্বিশের শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি।”
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় মঞ্চে ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলিও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যখাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে ঢাকা–১৪ সংসদীয় আসনে দ্রুত একটি হাসপাতালের নির্মাণকাজ শুরু করা হবে। স্থানীয় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হবে। এছাড়া স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে এক লাখ হেলথকেয়ারার নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার সংকট দূর করা সম্ভব হবে।”
ভোটাধিকার ও গণতন্ত্রের গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “এক যুগের বেশি সময় ধরে দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আগামী ১২ তারিখ সেই কেড়ে নেওয়া অধিকার ফিরে পাওয়ার দিন। ১২ তারিখের নির্বাচন দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ধর্মীয় বিষয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, “ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মগুরুদের সহায়তা দেওয়া হবে।”
বক্তব্যের এক পর্যায়ে একটি বিশেষ গোষ্ঠীর প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, “ধর্মের নাম ব্যবহার করে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করার ও ষড়যন্ত্র চালানোর চেষ্টা করছে। জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে গিয়ে ওই দলের কিছু লোক ধরা পড়েছে।”
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে মিরপুর ও এর আশপাশের এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ধানের শীষের স্লোগান দিয়ে জনসভাস্থল মুখরিত করে তোলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে