ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
খুলনার জনগণ ধানের শীষকে করবে সমর্থন
নিজস্ব প্রতিবেদক: খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আশাবাদ ব্যক্ত করেছেন, নির্বাচনী যাত্রা জনগণের প্রত্যাশার সঙ্গে মিলিয়ে সফল হবে। তিনি বলেন, “জাতি যে প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে, সেই যাত্রা ইনশাআল্লাহ সফল হবে।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মঞ্জু খুলনার শেখপাড়া বাজার, লোহাপট্টি ও নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের মধ্যে নির্বাচনের ওপর আশা ও আকাঙ্ক্ষা অনেক বৃদ্ধি পেয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জাতীয় সংসদ কার্যকর হবে। মানুষের সম্পৃক্ততা এবং জনপ্রিয়তা প্রমাণ করছে, বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম।
তিনি আরও বলেন, দলের নেতা তারেক রহমান নতুন যাত্রা শুরু করবেন এবং জনগণকে প্রস্তুত করেছেন। খুলনা অঞ্চলের মানুষ সব সময় বিএনপির পক্ষে ভোট দিয়েছে, এবারও ধানের শীষকে সমর্থন করবে। “এবার হবে ভোট বিপ্লব, যা খুলনাকে শিল্পসমৃদ্ধ ও নিরাপদ শহরে রূপান্তরিত করবে।”
মঞ্জু জানান, নির্বাচনী বিজয়ের পর স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন, ব্যবসাবান্ধব পরিবেশ এবং তরুণদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আইন-শৃঙ্খলা শক্তিশালী হবে, চাঁদাবাজ ও টেন্ডারবাজ থাকবে না।
সকাল সাড়ে ১০টায় ২১ নম্বর ওয়ার্ডের জোড়াগেট এলাকায় ওয়ার্ড নির্বাচন কমিটির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। পরে সকাল সাড়ে ১১টায় খুলনা বড়বাজার এলাকায় গণসংযোগ ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, হাসানুর রশিদ মিরাজ, মহিবুজ্জামান কচি, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, আসাদুজ্জামান আসাদ, আবু সাঈদ শেখ, মহিউদ্দিন টারজান, রবিউল ইসলাম রবি, শফিকুল ইসলাম শফি, আতিকুর রহমান তিতাস, হাবিবুর রহমান, আকরাম হোসেন খোকন, ওমর ফারুক, নুর ইসলাম, শামীম খান, মনিরুল ইসলাম মাসুম, আলমগীর হোসেন আলম ও শরিফুল ইসলাম বাবু প্রমুখ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)