ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ঢাকা-১৭ থেকে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের সন্তান হিসেবে নিজের নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইসিবি চত্বরের পথসভায় তিনি বলেন, “আমি এই এলাকার শিশু থেকে বড় হয়ে উঠেছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এখানে হয়েছে। সেই হিসেবে ধানের শীষকে জয়যুক্ত করতে মা-বোন, ভাইদের কাছে বিনীত অনুরোধ করছি।”
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার পর পথসভায় মঞ্চে উঠে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে ৩ টা ৩৭ মিনিটের মধ্যেই বক্তব্য শুরু করে নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “এটি নির্বাচনী পথসভা, তাই মানুষের চলাচলের পথ যাতে বন্ধ না হয় সেজন্য বক্তব্য বেশি দীর্ঘ করব না।”
ঢাকাকে নিরাপদ শহরে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য, যাতে মা-বোনেরা নিরাপদে যে কোনো সময় চলাচল করতে পারে। যাতে ব্যবসা-বাণিজ্য নিরাপদে পরিচালনা করা যায়।”
তাদের উন্নয়নের অঙ্গীকারের অংশ হিসেবে বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে ঢাকা শহরে ৪০টি নতুন খেলার মাঠ নির্মাণের ঘোষণা দেন তিনি। পাশাপাশি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন।
শেষে তিনি আবারও নির্বাচনী জনসভায় উপস্থিত সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি