ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বাড়াতে হবে: জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: নারীদের সাইবার বুলিং ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর আরও দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। তিনি বলেন, দলগুলোর আচরণবিধি থাকলেও তা বাস্তবে প্রয়োগ না হলে নারী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাইমা রহমান বলেন, রাজনৈতিক অঙ্গনে নারীরা প্রায়ই অনলাইন হয়রানি ও শারীরিক ঝুঁকির মুখে পড়েন। এ বাস্তবতা বিবেচনায় দলগুলোর স্পষ্ট নীতিমালা, জবাবদিহি এবং কার্যকর পদক্ষেপ জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, নীতিনির্ধারণের প্রক্রিয়ায় নারীর উপস্থিতি না থাকলে অনেক গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি অনুপস্থিত থেকে যায়। তাই টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে নারীর অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত ধারাবাহিক নেতৃত্ব তৈরির একটি ‘পাইপলাইন’ গড়ে তোলা ও তা ধরে রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, এই কাঠামো দুর্বল হলে নারীদের সামনে সুযোগ সীমিত হয়ে পড়ে।
তিনি আরও বলেন, একই ক্ষেত্রেও পুরুষদের তুলনায় নারীরা কম সুযোগ পান—এ বৈষম্য দূর করতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ দরকার।
উইমেন ইন ডেমোক্রেসি (উইন্ড) আয়োজিত আলোচনায় বীর মুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজী, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ বিভিন্ন বক্তা অংশ নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা