ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
‘রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়’: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযুক্তির অপব্যবহার করে ভিন্নমতের মানুষের ওপর আক্রমণ এবং নারীদের সম্মানহানি করার সাম্প্রতিক প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর (AI) অপব্যবহার করে মানুষকে হেনস্তা করা হচ্ছে, যা অত্যন্ত গর্হিত কাজ।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ এবং প্রযুক্তির অপব্যবহার করে নারীদের সম্মানহানি করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে যখন ধর্মীয় পরিচয় বহনকারী কেউ এমন অশালীনতায় লিপ্ত হন, তখন তা আমাদের মূল্যবোধের ওপর বড় আঘাত হিসেবে দেখা দেয়।”
রাজনৈতিক শিষ্টাচার ও ধর্মীয় অনুশাসন স্মরণ করিয়ে দিয়ে তিনি লেখেন, “রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়। ইসলাম আমাদের শিখিয়েছে—মুমিন কখনো কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারে না। ভিন্নমতকে যুক্তি ও ভদ্রতার সঙ্গে মোকাবিলা করাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য।”
পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গালিগালাজ বা চরিত্রহনন কোনো মুসলমান বা সভ্য নাগরিকের হাতিয়ার হতে পারে না। তিনি অনলাইনেও ঈমান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “ঘৃণা নয়, আসুন যুক্তি ও শালীনতা দিয়ে সমাজ গড়ি।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা