ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
এভারকেয়ার থেকে পৈতৃক নিবাসে ফিরেছেন জোবায়দা রহমান
নিজস্ব প্রতিবেদক: লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। সেখানে চিকিৎসাধীন শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি ধানমন্ডিতে তার পৈতৃক নিবাসে ফিরেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি জানান, ডা. জোবায়দা রহমান লন্ডন থেকে শুক্রবার সকাল পৌনে ১১টায় ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দর থেকে তিনি সোজা হাসপাতালে যান এবং বেগম জিয়ার শয্যাপাশে সময় কাটান। এ সময় তিনি মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে শাশুড়ির শারীরিক অবস্থা ও বিদেশ যাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি ধানমন্ডিতে তার প্রয়াত বাবা রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বাসায় যান। সেখানে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু অবস্থান করছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্স সংক্রান্ত কারিগরি জটিলতায় যাত্রা কিছুটা বিলম্বিত হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, শনিবার এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে আগামী রবিবার (৭ ডিসেম্বর) বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন।
এর আগে গত মে মাসে ডা. জোবায়দা রহমান দেশে এসে এক মাস অবস্থান করার পর ৫ জুন লন্ডনে ফিরে গিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়