ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জাতীয়তাবাদী নেতৃত্বের মূল নেতা তারেক রহমান: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বাইরে থাকলেও তিনি কখন দেশে ফিরবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার ওপরই ছেড়ে দেওয়া উচিত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “গতকাল সারারাত দেশের মানুষ জেগে নামাজ পড়ছিল, কারণ আমাদের নেত্রী খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। মওলানা ভাসানীর প্রতি খালেদা জিয়ার যে শ্রদ্ধা ছিল, সেটি তাকে ৯ বছর রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করতে অনুপ্রাণিত করেছে। আমরা তখন তার সঙ্গে ছিলাম, এবং আজ গণতন্ত্রের সম্ভাবনা পুনরায় দেখা দিয়েছে।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী নেতৃত্বের মূল নেতা এখন শুধু একজন তারেক রহমান। অনেকে প্রশ্ন করতে পারেন, তিনি কেন দেশে আসছেন না? আমি বলব, এই বিষয়টি তার ওপরই ছেড়ে দেওয়া উচিত। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রও মাথায় রাখতে হবে।”
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু