ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
হাঁস নাকি মুরগি: কোন ডিম খাওয়া স্বাস্থ্যকর?
ডুয়া ডেস্ক: ডিমের পছন্দ অনেকে মুরগির, অনেকে হাঁসের। স্বাদ, গন্ধ আর পুষ্টির দিক থেকে প্রত্যেকের নিজের পছন্দ থাকে। আবার কেউ কেউ হাঁসের ডিমের আঁশটে গন্ধ পছন্দ করেন না, আবার কেউ মুরগির ডিমে অরুচি অনুভব করেন। তবে স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য প্রশ্ন থাকে কোন ডিম খাওয়া বেশি উপকারী, হাঁসের নাকি মুরগির?
চিকিৎসাবিদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানান, কোনো শারীরিক সমস্যা না থাকলে সপ্তাহে পাঁচ দিন হাঁসের ডিম খাওয়া যায়। মুরগির ডিম খেলেও কোনো ক্ষতি নেই। তবে হার্ট বা ডায়াবেটিস রোগীদের জন্য পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। যাদের হার্ট অ্যাটাক বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, তারা সপ্তাহে তিনটি মুরগির ডিম খেতে পারেন, আর হাঁসের ডিম এক বা দুই দিন পর্যাপ্ত। ডিমের সাদা অংশ প্রতিদিন খেলেও ক্ষতি হয় না।
হাঁসের ডিমের পুষ্টিগুণও মুরগির তুলনায় বেশি। ১০০ গ্রাম হাঁসের ডিমে ১৮৫ কিলোক্যালরি শক্তি থাকে, আর মুরগির ডিমে ১৪৯ কিলোক্যালরি। প্রোটিনের পরিমাণ সামান্য বেশি হাঁসের ডিমে। উভয় ডিমে সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও আয়রন থাকে। আকারে বড় হওয়ায় হাঁসের ডিমে সব পুষ্টি সামান্য বেশি। এছাড়া ভিটামিনের দিক থেকেও হাঁসের ডিম এগিয়ে। উভয় ডিমেই থাকে থিয়ামিন, নিয়াসিন, রাইবোফ্লোভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফোলেট, ভিটামিন বি৬, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন বি১২ ও রেটিনল, কিন্তু হাঁসের ডিমে এর পরিমাণ সামান্য বেশি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)