ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির পদে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে—এমন আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের ভেতরে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী সঙ্গে পরামর্শ করা হবে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে নয়, বরং দায়িত্বকে ‘ইবাদত’ মনে করে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করছেন। তার ভাষায়, তিনি এখানে সম্পদ অর্জন, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের জন্য আসেননি; বরং দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার লক্ষ্য নিয়েই দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করছেন। তার মতে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যৌথভাবে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ড. মিলন বলেন, অতিরিক্ত প্রচারের চেয়ে নীরবে দায়িত্বশীলভাবে কাজ করাই তার লক্ষ্য। অনেক সময় কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও তা ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। বিশেষ করে ম্যানেজিং কমিটি গঠন বা বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে যে আলোচনা হয়েছে, সেটিকে অনেকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে প্রচার করছেন, যা সঠিক নয়।
তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অতীতে অনেকেই দীর্ঘ সময় সুযোগ পাননি। তাই নতুন কোনো নীতিমালা প্রণয়নের সময় সবাইকে ন্যায্য সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয়। এমন নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে কোনো গোষ্ঠী বা ব্যক্তি বঞ্চিত না হন।
পাশাপাশি তিনি জানান, পাঠ্যবই, শিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় কিছু সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষ হলেই সেসব কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম