ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিএমপিতে বড় রদবদল: ১০ উর্ধ্বতন কর্মকর্তাকে নতুন পদে পদায়ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ADC) ও সহকারী পুলিশ কমিশনার (AC) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই রদবদল করা হয়।
আদেশ অনুযায়ী, এনায়েত কবীর সোয়েবকে গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং এম এম সবুজ রানাকে গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক-রামপুরা জোনে, ইমরানুল ইসলামকে সবুজবাগ জোনে, তৌফিক আহমেদকে খিলগাঁও জোনে এবং জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক-সবুজবাগ জোনে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও শিল্পাঞ্চল জোনে, শুভ্র দেবকে ট্রাফিক-ধানমন্ডি জোনে, হাসান রাশেদ পরাগকে পেট্রোল-উত্তরা পশ্চিম এবং এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দপ্তর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?