ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সব ফল সবার জন্য নিরাপদ নয়: পুষ্টিবিদের সতর্কতা
লাইফস্টাইল ডেস্ক: ফল স্বাস্থ্যের জন্য উপকারী হলেও সব ধরনের ফল সবার জন্য বা সব সময়ের জন্য নিরাপদ নয়। নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা থাকলে কিছু ফল হিতে বিপরীত হতে পারে। ভারতের দিল্লির বিশিষ্ট পুষ্টিবিদ লভনীত বত্র সম্প্রতি এক পরামর্শে জানিয়েছেন, শরীরের অবস্থা বুঝে ফল নির্বাচন করা উচিত।
পুষ্টিবিদের মতে, ডায়াবেটিস, মাইগ্রেন, অ্যাসিডিটি বা হজমের সমস্যা থাকলে কিছু ফল এড়িয়ে চলা বা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। নিচে বিভিন্ন শারীরিক সমস্যায় বর্জনীয় ফলের তালিকা তুলে ধরা হলো:
ডায়াবেটিস রোগীদের জন্য: যাদের ডায়াবেটিস আছে, তাদের উচ্চ মাত্রার প্রাকৃতিক চিনিযুক্ত ফল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন লভনীত। বিশেষ করে আম, সফেদা, আঙ্গুর এবং অতিরিক্ত পাকা কলা রক্তে চিনির মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। তবে কেউ যদি এসব ফল খেতেই চান, তবে তা খালি পেটে না খেয়ে কাঠবাদাম, পেস্তা বা চিয়া বীজের সঙ্গে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে শরীরে চিনি শোষণের গতি ধীর হয়।
মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথা: যাদের মাইগ্রেন বা ঘন ঘন মাথা ব্যথার সমস্যা আছে, তাদের জন্য অতিরিক্ত পাকা কলা এবং অ্যাভোকাডো ক্ষতিকর হতে পারে। এসব ফলে ‘টাইরামিন’ নামক একটি রাসায়নিক উপাদান থাকে, যা সংবেদনশীল ব্যক্তিদের রক্তনালী প্রসারিত করে মাথা ব্যথার কারণ হতে পারে।
বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটি: যারা অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়ায় ভোগেন, তাদের জন্য টক জাতীয় ফল এড়িয়ে চলাই শ্রেয়। কমলা, লেবু, জাম্বুরা ও আনারসে সাইট্রিক ও ম্যালিক অ্যাসিড থাকে। খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে এসব ফল খেলে পাকস্থলীতে অস্বস্তি ও অম্লতা বাড়তে পারে।
হজম সমস্যা ও পেট ফাঁপা: হজমের সমস্যা বা পেট ফাঁপা রোধে খাওয়ার সময়ের দিকে নজর দেওয়া জরুরি। ভারী খাবার (যেমন ভাত বা মাংস) খাওয়ার ঠিক পরপরই ফল খেলে গ্যাস বা পেট ফাঁপা হতে পারে। এছাড়া একসঙ্গে অনেক বেশি তরমুজ বা বিভিন্ন ধরনের ফল মিশিয়ে খাওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা