ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জেনে নিন খালি পেটে পানি পান করার ৫ উপকার
ডুয়া ডেস্ক: সকালের প্রথম কাজের মধ্যে অনেকেরই খালি পেটে পানি পান করার অভ্যাস থাকে। এটি শুধু একটি সাধারণ রুটিন নয়, বরং স্বাস্থ্যগত দিক থেকে এর সুফলও অনেক। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে পানি শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখে, টক্সিন বের করে এবং সারাদিন শরীরকে সতেজ রাখে। চলুন জেনে নিই, খালি পেটে পানি পান করলে শরীরে কী কী উপকার হয়।
শরীরের টক্সিন দূর করে: রাতভর বিশ্রামের পর সকালে খালি পেটে পানি পান করলে শরীরের ভেতরের অপ্রয়োজনীয় পদার্থ বের হয়। এটি লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে এবং মেটাবলিজমকে দ্রুততর করে।
হজম শক্তি বাড়ায়: পানি পাকস্থলীর কার্যক্রমকে সচল রাখে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে। বিশেষ করে যাদের অম্বল বা গ্যাস্ট্রিক সমস্যা আছে, তাদের জন্য এটি বিশেষ উপকারী।
ত্বক উজ্জ্বল রাখে: সকালে পানি পান করলে শরীরের ভেতরের আর্দ্রতা বজায় থাকে। নিয়মিত পানির ফলে ত্বক থাকে কোমল, উজ্জ্বল এবং ব্রণের ঝুঁকি কমে।
কোষ্ঠকাঠিন্য দূর করে: খালি পেটে পানি অন্ত্রকে সচল রাখে। এতে সহজে মলত্যাগ সম্ভব হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: সকালে পানি পান করলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে এবং সারাদিন অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে। পাশাপাশি মেটাবলিজম বৃদ্ধি পেলে ওজন কমাতেও সহায়তা হয়।
এছাড়া পর্যাপ্ত পানি শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দিনের শুরুতে ১০২ গ্লাস পানি পান করা তাই শরীরের জন্য অত্যন্ত উপকারী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত