ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মক্কা–মদিনা মহাসড়কে ভয়াবহ বাস–ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে মক্কা থেকে মদিনাগামী তীর্থযাত্রীবাহী একটি বাস সোমবার স্থানীয় সময় ভোররাতে ডিজেল ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী। নিহতদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। সৌদি কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে। বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছেন, বাসটি উচ্চগতিতে চলছিল এবং দুর্ঘটনার মুহূর্তে অধিকাংশ যাত্রী গভীর ঘুমে ছিলেন।
সংঘর্ষের পর বাসটি আগুন ধরে যায়, ফলে দ্রুত উদ্ধারকাজ শুরু করেও অনেককে বাঁচানো সম্ভব হয়নি। মক্কায় ওমরাহ পালন শেষে মদিনার উদ্দেশে রওনা হওয়া এই যাত্রীদের মৃত্যুতে তেলেঙ্গানা এবং সৌদি আরবে প্রবাসী ভারতীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ তদন্তে বিশেষ দল গঠন করেছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার