ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
ডুয়া নিউজ
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২০ মার্চ হতে পারে বলে জানিয়েছে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে দেওয়া এক খবরে বলেছেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেদিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হতে পারে। এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায়, আরব আমিরাতের (ইউএই) সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি আরও একদিন বাড়তে পারে। এতে আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ সোমবার থেকে।
যদিও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ইউএই মুন-সাইটিং কমিটি নিশ্চিত করবে, তবে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত