ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
খামেনির সঙ্গে সরাসরি বসতে ইচ্ছুক ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে প্রয়োজনে সেদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও বৈঠক করতে ইচ্ছুক। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুযোগ পেলেই ট্রাম্প মুখোমুখি বসে ইরানের সঙ্গে আলোচনা করবেন।
রুবিও একইসঙ্গে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে ওয়াশিংটনের অবস্থান অটল। ইরানকে কখনও পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। এ ধরনের অস্ত্র আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক হবে।
তবে মার্কিন প্রশাসন কূটনৈতিক মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী। রুবিও স্পষ্ট করেছেন, ইরানের সঙ্গে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমাদের প্রেসিডেন্ট সবসময় চুক্তি ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান চান।”
পাশাপাশি, ইরানের আশপাশে পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। মার্কিন বাহিনী পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে, এবং রণতরী আব্রাহাম লিঙ্কন সেখানে পাঠানো হয়েছে। ট্রাম্পের নির্দেশে দ্বিতীয় রণতরী জেরাল্ড আর ফোর্ডও পশ্চিম এশিয়ায় পাঠানো হবে। এই পদক্ষেপ মূলত ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য নেওয়া হয়েছে, সংঘাত বাড়ানোর জন্য নয়।
গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে ওমানে এক দফা আলোচনা হয়েছে। সুইৎজারল্যান্ড জানিয়েছে, আগামী সপ্তাহে এই দুই দেশের কর্মকর্তারা ওমানের মধ্যে ফের বৈঠকে বসতে পারেন। তবে বৈঠক হলেও আমেরিকার অবস্থান ইরানের পরমাণু কর্মকাণ্ড নিয়ে বদলাবে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে