ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানের নিরাপত্তা রক্ষায় পূর্ণ সমর্থনের বার্তা দিলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে মস্কো, অন্যদিকে দেশটিতে মার্কিন সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রেজা পাহলভি। সাম্প্রতিক বার্তাবিনিময় ও বিবৃতিতে ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির দুই ভিন্ন অবস্থান সামনে এসেছে।
ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় যে পদক্ষেপ নিচ্ছে, রাশিয়া তা সমর্থন করে যাবে বলে উল্লেখ করেন তিনি।
পুতিন আরও আশা প্রকাশ করেন, মস্কো ও তেহরানের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে। বার্তার শেষে তিনি ইরানের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশটির জনগণের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
অন্যদিকে, ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শাহের পুত্র ও বিরোধী নেতা রেজা পাহলভি। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ইরানের জনগণের জীবন রক্ষা করতে পারে। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে তেহরানের ধর্মীয় শাসকদের সঙ্গে দীর্ঘমেয়াদি পারমাণবিক আলোচনা না করার আহ্বান জানান।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাহলভি দাবি করেন, ইরানের বর্তমান সরকার পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং বাহ্যিক চাপ বা আক্রমণ এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সময়ের ব্যাপার মাত্র জনগণ আবারও রাস্তায় নামতে পারে। উল্লেখ্য, ওই সম্মেলনে ইরান সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত পাহলভি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে থেকেই দেশের বাইরে বসবাস করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত