ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজা পুনর্নির্মাণে বড় অর্থসহায়তা দেবে বোর্ড অব পিস
আন্তর্জাতিক ডেস্ক:যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও মানবিক সহায়তায় আন্তর্জাতিক উদ্যোগ জোরদার হচ্ছে। এ লক্ষ্যে ‘বোর্ড অব পিস’-এর সদস্য দেশগুলো সম্মিলিতভাবে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে বলে জানা গেছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই অর্থ প্রতিশ্রুতির ঘোষণা দেবেন।
রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজা পুনর্গঠন কার্যক্রম ও সেখানে বসবাসরত মানুষের মানবিক সহায়তা নিশ্চিত করতে এই অর্থ ব্যয় করা হবে। ট্রাম্প নিজেও জানিয়েছেন, সদস্য রাষ্ট্রগুলো এ বিষয়ে বড় অঙ্কের অর্থ দিতে সম্মত হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, গাজায় জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার সদস্য নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।
তিনি বলেন, গাজা উপত্যকায় পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য বোর্ড অব পিসের সদস্যরা ইতোমধ্যে ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা এই উদ্যোগকে শক্তিশালী করবে।
তবে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশ মোতায়েনের আগে হামাসকে পূর্বস্বাক্ষরিত চুক্তি মেনে চলা এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের শর্ত পূরণ করতে হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বোর্ড অব পিস সম্পর্কে ট্রাম্প বলেন, এই সংস্থাটি ভবিষ্যতে বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য গর্বের বিষয়।
গাজা যুদ্ধের দীর্ঘমেয়াদি সমাধান, পুনর্গঠন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ট্রাম্পের উদ্যোগে আন্তর্জাতিক তদারকি সংস্থা হিসেবে বোর্ড অব পিস গঠন করা হয়। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত সম্মেলনের ফাঁকে সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এই বোর্ডের চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী কমিটিতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিত্ব।
প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আর্জেন্টিনা, মিসর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশকে এই বোর্ডে আমন্ত্রণ জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ