ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্য ৫০ জন মন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, বিভাগ থেকে ৫০ জন মন্ত্রী ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে তারেক রহমানের মন্ত্রিসভা শেষ পর্যন্ত ৫০ জনের কম বা পূর্ণ সংখ্যারও হতে পারে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায় সম্ভাব্য ৫০ জন মন্ত্রিসভা সদস্যকে যথাযথ নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা সমন্বয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার (প্ররক্ষা) বরাবরও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল