ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিক্ষোভের মুখে হাসপাতালে নেওয়া হচ্ছে ইমরান খানকে
আন্তর্জাতিক ডেস্ক: স্বাস্থ্যগত অবনতির জেরে বাড়তে থাকা রাজনৈতিক চাপের মুখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-কে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতের এ সিদ্ধান্তের আগে তার চিকিৎসা নিয়ে দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
ইমরানের সুচিকিৎসার দাবিতে এর আগে পার্লামেন্টের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন তেহরিক-ই-তাহফুজ-আইন-ই-পাকিস্তান-এর সদস্যরা। শুক্রবার জুমার নামাজের পর বিরোধী নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান এবং পিটিআই চেয়ারম্যান গোহার আলী খান যৌথভাবে আন্দোলন শুরু করেন। পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কে-পি হাউজে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান।
সম্প্রতি ইমরান খানের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে আসে। অভিযোগ ওঠে, প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা তিনি পাচ্ছেন না। এই প্রেক্ষাপটে তার সমর্থকরা আন্দোলন জোরদার করলে সরকার তাকে হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেয়।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইমরান খানের চোখের চলমান চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা নির্দিষ্ট হাসপাতালে বিস্তারিত পরীক্ষা করবেন। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন এবং গুজব না ছড়ানোর আহ্বান জানান।
সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, ইমরানের শারীরিক অবস্থা বিবেচনায় তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে। একজন বন্দি হিসেবে যে মানবাধিকার প্রাপ্য, তার সবই নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল