ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের শপথে থাকতে পারেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির একাধিক সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী দুই দেশের চলমান কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে ঢাকায় অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রীকে রাখা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের পরপরই নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
মোদি লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি উভয় দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সূত্রগুলো জানিয়েছে, বিএনপির শীর্ষ নেতারা শপথ অনুষ্ঠানকে আঞ্চলিক কূটনৈতিক সংযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার বিষয়টি বিবেচনা করছেন।
তবে এখন পর্যন্ত শপথ গ্রহণের নির্দিষ্ট তারিখ বা কোনো বিদেশি নেতার অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। চলতি সপ্তাহের শুরুতে অনুষ্ঠানটি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ