ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যুবকদের মেধা বিকাশে রাষ্ট্রের কোনো কার্যকর ভূমিকা নেই: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশ ও জাতি গঠনে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ শক্তি আজ সবচেয়ে বেশি অবহেলিত। রাষ্ট্র তাদের মেধা বিকাশে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না; বরং মেধা ধ্বংসের সব ব্যবস্থাই সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) খুলনা মহানগরীর পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটি আয়োজিত নাইট ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, যদি দলীয় আনুগত্য না থাকে, তাহলে যোগ্য ও মেধাবী ব্যক্তিরাও রাষ্ট্রীয় পদে সুযোগ পান না। মৌলিক অধিকার যেমন কথা বলার স্বাধীনতা, ন্যায়ের পক্ষে অবস্থান ও অন্যায়ের প্রতিবাদও আজ ধ্বংসের মুখে। যুবসমাজ নেতৃত্ব তৈরির জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, বরং তাদের ওপর জোরপূর্বক সব চাপ প্রয়োগ করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তি অর্জন করতে পারেনি। বেকারত্ব, সন্ত্রাস, মাদক, অর্থপাচার ও অশ্লীলতার মতো সমস্যার কারণে যুবসমাজ হতাশ। এই সমস্যাগুলোর সমাধান সম্ভব, যদি যুবসমাজ ইসলামের নৈতিক আদর্শের আলোকে গড়ে ওঠে।
অনুষ্ঠানে ইয়াং সোসাইটির সভাপতি মুরসালিন হোসেন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা ছাত্রশিবির সভাপতি আল ইমরান শেখ, মাওলানা সাইফুল ইসলাম ও শেখ শাহাবুদ্দিন প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)