ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জোট গঠনের বিষয়ে যা জানালেন নুর
নিজস্ব প্রতিবেদক: সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তারা কারো সঙ্গে জোট করেনি। দেশের পরিবর্তনের বিষয়ে, চাঁদাবাজ ও দখলদারদের বিষয়ে প্রার্থীদের অবস্থান স্পষ্ট হওয়ার পরই জোট গঠন করা হবে। এর বাইরে কোনো জোটের পরিকল্পনা নেই।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের ‘তারুণ্যের সমাবেশে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, এর আগেও নারায়ণগঞ্জে গণ অধিকার পরিষদের দুটি সমাবেশ হয়েছে। নারায়ণগঞ্জের তরুণদের কাছে প্রশ্ন করতে চাই—যে স্বপ্নের জন্য আপনি জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? হয়নি। আমরা আর রক্ত দেব না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করব।
তিনি আরও বলেন, বাংলাদেশে গত পঞ্চাশ বছরে অনেক শহীদদের রক্ত বিফলে গেছে। আমরা চাই সহনশীলতা ও সম্প্রীতির নতুন রাজনীতি। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ।
নুরুল হক নুর বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে যাবে। ভালো মানুষকে ভোট দিলে সুন্দর দেশ হবে। আর যদি না বুঝে, না দেখে স্লোগান দিতে থাকেন—তাহলে জানিয়ে রাখি, না বুঝে ভোট দেওয়ার দিন শেষ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি