ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম চালিয়ে আসছেন। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশ যদি সুষ্ঠু ও নিরপেক্ষ থাকে, তবে এটি রাষ্ট্র সংস্কারের জন্য একটি বড় সুযোগ হিসেবে কাজ করবে। এ পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে দলটি মনে করছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ববোধের সঙ্গে কাজ করবেন বলেও তিনি আশাবাদী।
তিনি বলেন, বিএনপি সব নির্বাচনের ক্ষেত্রেই গুরুত্বারোপ করে এবং কখনো প্রতিপক্ষকে দুর্বল মনে করে না। জামায়াত কৌশলগতভাবে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়াচ্ছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসী।
মির্জা ফখরুল বলেন, “যাকে খুশি তাকেই ভোট দিন” এটিই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি