ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনি প্রচারণার শেষ দিনে নুরুল হক নুরের অফিসে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি অফিসে প্রচারণার শেষ দিনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও মুদি দোকানেও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনা ঘটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে। নুরুল হক নুরের অফিসটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার বাড়ির সামনে অবস্থিত।
নুরুল হক নুরের সমর্থকরা অভিযোগ করেছেন, এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক-নেতাকর্মীরা জড়িত। অন্যদিকে, হাসান মামুনের পক্ষ দাবি করছে, তাদের সমর্থকরা এ ঘটনা ঘটায়নি; বরং নুরের পক্ষের কেউ দায় চাপানোর চেষ্টা করছে।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত দোকানদার হারুন হাওলাদারকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। নুরুল হক নুরের সমর্থকরা বলেন, হুমকির সময় উপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এই জঘন্য ও ন্যক্কারজনক হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশের জন্য চরম হুমকি। তারা দোষীদের শনাক্ত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দশমিনা থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, “ওখানে আমাদের অফিসার গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে